গল্প
গ,প,ল তিন ভাই
মামার বাড়ি যাইবে তাই,
ধরেছে আজ বায়না
ছুটির দিন সহজে যে পায় না।
মামার বাড়ি যাইতে হইলে
পার হইতে হয় নদী,
নদীর ধারে বসিয়া আছে
নৌকা আসে যদি।
ঘণ্টার পর ঘণ্টা এইভাবে
পার হইয়া যায়,
নৌকা যে আর আসেনা
থাকে তারা আশায় আশায়।
হটাৎ করিয়া গ দিলো বলিয়া
যাবেই নদীর ওপার হোক যেমন করিয়া,
যাইবে তারা ন্দীর ওপার সাঁতার কাটিয়া।
গ গেলো, প গেলো, ল থাকিলো বসিয়া
পারেনা সাঁতার তবু যাইবো ওপার বলিয়া।
এখন ঘটিলো আরেক ঘটনা
দুইজন ওপার আর একজন এপার
খারাপ তাদের মনটা।
অতঃপর গ কহিলো প কে
যা নিয়ে আয় কাধে করিয়া ল’কে,
সেই হইতে ল এর নিচে প
আর এইভাবেই হলো গল্প।
গ,প,ল তিন ভাই
মামার বাড়ি যাইবে তাই,
ধরেছে আজ বায়না
ছুটির দিন সহজে যে পায় না।
মামার বাড়ি যাইতে হইলে
পার হইতে হয় নদী,
নদীর ধারে বসিয়া আছে
নৌকা আসে যদি।
ঘণ্টার পর ঘণ্টা এইভাবে
পার হইয়া যায়,
নৌকা যে আর আসেনা
থাকে তারা আশায় আশায়।
হটাৎ করিয়া গ দিলো বলিয়া
যাবেই নদীর ওপার হোক যেমন করিয়া,
যাইবে তারা ন্দীর ওপার সাঁতার কাটিয়া।
গ গেলো, প গেলো, ল থাকিলো বসিয়া
পারেনা সাঁতার তবু যাইবো ওপার বলিয়া।
এখন ঘটিলো আরেক ঘটনা
দুইজন ওপার আর একজন এপার
খারাপ তাদের মনটা।
অতঃপর গ কহিলো প কে
যা নিয়ে আয় কাধে করিয়া ল’কে,
সেই হইতে ল এর নিচে প
আর এইভাবেই হলো গল্প।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন