বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১১

আমার লেখা প্রথম কবিতা

বাংলা

বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার দেশ,
বাংলা আমার স্বাধীন রাষ্ট্র
আমার বাংলাদেশ।

বাংলা রাখালের বাঁশির সুর
বাংলা মাঝির গান,
বাংলার জন্য প্রয়োজনে
দিব মোর জান।

বাংলা মাঠের হলুদ ধান
বাংলা কৃষকের প্রাণ,
বাংলা মায়ের দুগ্ধজল
ঘুম পড়ানি গান।

ধন্য মোর জীবন
বাংলায় জন্মেছি বলে,
মৃত্যু তব হয় যেন মোর
এই বাংলার কোলে।

বাংলার আকাশ, বাংলার বাতাস
বাংলার এই মাটি,
সবচেয়ে দামি সে যে
সোনার চেয়েও খাটি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন